মালদা

হাতে মোবাইল ফোন সমেত উদ্ধার হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ

মাধ্যমিক পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। তার হাতে উদ্ধার মোবাইল ফোন ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। মৃত ছাত্রীর নাম জুলি খাতুন(১৭)। সে এই বছরের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদহের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষীঘাট নাগড়ায় সাঁইপাড়া এলাকায়। ঘটনার তদন্তে ইংলিশ বাজার থানার পুলিশ। 

        জানা গিয়েছে, তারা চার বোন এক ভাই। জুলি তৃতীয় মেয়ে। বাবা আবু তালেব শেখ ও মা আনকুরা বিবি। তারা অন্যের জমিতে কাজ করে সংসার চালান। এদিন তার মা ও বাবা কাজে বেড়িয়ে যায়। তার অন্যান্য ভাইবোনরা পাশের বাড়িতে যায়। এরপর কয়েক ঘন্টা পর বাড়ি ফিরে দেখে ঘরের দরজা বন্ধ ও ফ্যানের সাথে ফাঁস দিয়ে জুলি ঝুলে রয়েছে। ঘটনার খবর পেয়ে মা বাবা জমি থেকে ছুটে আসে। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কি কারণে এই ঘটনা ঘটাল ওই ছাত্রী সেই বিষয়ে রহস্যদানা বেঁধেছে। তার হাতে একটি মোবাইল ফোন উদ্ধার হয়। যাতে একটি নম্বরে বেশ কিছুক্ষন কথাও বলে। তবে ঘটনার পর থেকে অপর মোবাইল নম্বরটি সুইচ অফ রয়েছে বলে খবর। গ্রামের বাসিন্দারা জানায় মেয়েটি স্বভাব চরিত্রে খুব ভালো ছিলো। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।